ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু তোলায় ১৬ ড্রেজার মেশিন ধ্বংস

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৯, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ৯ এপ্রিল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

অভিযানকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ শালচূড়া এলাকায় মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত মাচা, অসংখ্য পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয়।

জানা যায়, এক শ্রেণির কিছু অসাধু বালু ব্যবসায়ী নিয়মকানুন ভঙ্গ করে অবৈধভাবে মহারশি নদী থেকে দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছে। এরই প্রেক্ষিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!