ads

বুধবার , ২৫ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস গড়ে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান মমদানি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

টানা কয়েক মাস ধরে চলা রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে নিউইয়র্ক সিটিতে বড় জয় পেয়েছেন ৩৩ বছর বয়সি প্রগতিশীল ডেমোক্রেট নেতা জোহরান মমদানি। ২৪ জুন মঙ্গলবার রাতে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আজ রাত আমরা ইতিহাস গড়েছি। তিনি বলেন, আমি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী। প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে তাকে ফোনে অভিনন্দন জানিয়ে বলেছেন—আজ রাত তার, সে জিতেছে। ২৫ জুন বুধবার এক প্রতিবেদনে ওই খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনী ফলাফল শুধু মেয়রের প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথচলার দিকও নির্দেশ করছে। চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুওমো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন। কিন্তু মমদানির প্রবল উত্থানে সেই প্রত্যাবর্তনের পথে কার্যত প্রাচীর হয়ে দাঁড়ালেন। যদিও ‘র‍্যাঙ্কড চয়েস’ গণনার ফলে চূড়ান্ত ফল আসতে আরও সময় লাগবে, তবুও প্রথম পছন্দের ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন মমদানি। আর নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ড জানিয়েছে, ২ লাখের বেশি ভোটার কেবল একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, যার অর্থ হলো, মমদানির হাতেই বিজয়ের চাবিকাঠি।

Need Ads
error: কপি হবে না!