ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি বাংলাদেশ-বাহরাইন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর বাংলাদেশ নারী ফুটবল দল কখনো বাহরাইনের মুখোমুখি হয়নি। ২০২৬ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২ দেশ একই গ্রুপে পড়ায় প্রথমবারের মতো দেখা হয়ে যাচ্ছে। জানা যায়, বাংলাদেশ বাছাই পর্ব খেলছে মিয়ানমারে। স্বাগতিক মিয়ানমার ও বাহরাইন ছাড়াও গ্রুপের অন্য প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ২৯ জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু হবে আফঈদা খন্দকারদের।

Shamol Bangla Ads

আগে ২ বার এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্য হাতেই বিদায় নিয়েছে লাল-সবুজের মেয়েরা। ৫ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে। বাংলাদেশ এবার বাছাইয়ে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা দলের লেবাস লাগিয়ে। টানা ২বারের সাফ চ্যাম্পিয়নশিপনরা কয়েকদিন আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। শক্তিতে এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার বলেছেন, তার দল অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া। তাদের আত্মবিশ্বাস আছে ভালো কিছু করার।

Shamol Bangla Ads

অধিনায়ক আফঈদা বলেছেন, তারা ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চান। জর্ডান আর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দুইটির অভিজ্ঞতা এশিয়ান কাপের ইতিবাচক প্রভাব ফেলবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট মিলবে বাংলাদেশের।

Need Ads
error: কপি হবে না!