ads

বুধবার , ১০ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩১৯০, মৃত্যু ৩৭

খবর টি পড়েছেন : ১৬৩
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩১৯০, মৃত্যু ৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে একদিনে আক্রান্তের সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন এবং মারা গেলেন ১ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। ১০ জুন বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে ৩ হাজার ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন। তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে ৭ জন, সিলেটে একজন, রাজশাহীতে একজন, বরিশালে ২ জন ও ময়মনসিংহে একজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ ও বাসায় ১২ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অন্যরকম বাজেট অধিবেশন বসছে আজ পরবর্তী সংবাদ ৩০ জুনের মধ্যেই গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল দিতে হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads