ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিশরে মেহজাবীনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজীব

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

গত বছরের নভেম্বরে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‌‘প্রিয় মালতী’। এ উপলক্ষে দেশটি সফর করেছেন তিনি। আর সেই সফরেই পিরামিডের পাশে মেহজাবীনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক-পরিচালক আদনান আল রাজীব।
সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। ভালোবাসার ইমোজি দিয়ে সেই দিনটি নিয়ে তিনি লেখেন, ‌‘২০ নভেম্বর, ২০২৪—আমাদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকা একটি দিন।’

Shamol Bangla Ads

মেহজাবীন আরও বলেন, ‘মিসরের সবকিছুই যেন অবাস্তব মনে হচ্ছিল, এটা এমন একটা জায়গা, যা আমাকে শৈশব থেকে মুগ্ধ করেছে। এর পেছনে রয়েছে মিসরের সংস্কৃতি, ইতিহাস, পিরামিড এবং মমিদের রহস্য। এই জায়গাটাই ছিল আমার সেরা জায়গার তালিকার একটি। সেখানেই আমার জীবনের বিশেষ কিছু ঘটবে, এটা ছিল ম্যাজিক্যাল, অপ্রত্যাশিত এবং সব দিক থেকে যথোপযুক্ত। এই দিনটি সারা জীবনের মতো আমার হৃদয়ে গেঁথে গেছে।’

অভিনেত্রী বললেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম রাজকীয় পিরামিডের সামনে একটা সাধারণ ফটোশুট করব, যা আমি সবসময় স্বপ্ন দেখতাম। কিন্তু আমি জানতাম না যে, জীবনের পরিকল্পনা আরও অসাধারণ কিছু।’

Shamol Bangla Ads

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিয় মালতীর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সেই টিমে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন আদনান আল রাজীব।

মেহজাবীন বলেন, ‘যখন আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আইকনিক পিরামিডগুলো ছিল, সেই সাধারণ ফটোশুটটি আমার স্বপ্নের বাইরের একটি মুহূর্তে রূপান্তর হয়েছিল। আদনান এক হাঁটু গেড়ে বসে আমাকে প্রস্তাব দেয়।’

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর প্রেমের পর গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!