শেরপুরের শ্রীবরদীতে শ্রী শ্রী বাসন্তী পূজায় উপজেলা যুবদলের উদ্যোগে ২ শতাধিক সনাতন ধমার্লম্বীর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ এপ্রিল শনিবার রাতে উপজেলা দহেরপাড়, তাতিহাটী ও রাণীশিমুল এলাকায় সনাতন ধমার্লম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। এ উপহার পেয়ে খুজি সনাতন ধমার্লম্বী প্রায় ২ শতাধিক মানুষ।
ওইসব উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা ও ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর পিপি মো: এরশাদ আলম জর্জ, শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদুজ্জামান আরজু, যুগ্ম আহবায়ক আবু সালেহ ও মো. হুসাইন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: শহীদুর রহমান শহীদ, ভেলুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন উজ্জল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: রমজান আকন্দ, রাণীশিমুল ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: সোহাগসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।




