ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

খবর টি পড়েছেন : ৩০৬
আজ থেকে রাত ৮টার পর দোকানপাট বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টার পর শপিং মল ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ১৮ জুলাই সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই সিদ্ধান্ত অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

এর আগে গত ২০ জুন থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ১৯ জুন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে ১০টা করে সরকার। ১০ জুলাইয়ের পর আবার রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের কথা জানানো হয়।

এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প, রাত ৮টার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা হবে ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনার ভুয়া রিপোর্ট: সাবরিনাসহ ৮ আসামির ১১ বছরের… পরবর্তী সংবাদ বুস্টার ডোজ দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads