ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযানকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাজেদুল নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাজেদুল উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

Shamol Bangla Ads

৬ এপ্রিল রবিবার সকালে ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় পাইকুড়া বাজারে হামলার ওই ঘটনা ঘটে। হামলায় থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও জুয়া আইনে ঝিনাইগাতী থানায় মামলা দুটি করেছেন। পুলিশ অ্যাসল্ট মামলায় ১৩ জনকে ও জুয়া আইনের মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলায় গ্রেফতার সাজেদুলসহ ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দকে আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। ওই সময় আসাদ আলী ও আনন্দর নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন ব্যক্তি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ওই ঘটনায় এসআই হারুন অর রশীদ, এএসআই মনিরুজ্জামানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!