ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই মুহূর্তে সংসদে যাওয়ার প্রশ্নই উঠে না : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৫৬
এই মুহূর্তে সংসদে যাওয়ার প্রশ্নই উঠে না : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির অবস্থান আবারও পরিষ্কার করে মির্জা ফখরুল ইসলাম বলেন, কিভাবে এটাকে সংসদ হিসেবে ধরে নেয়া হবে? আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। এই মুহূর্তে সংসদে যাওয়ার বা শপথ নেয়ার প্রশ্নই উঠতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। তারা (ক্ষমতাসীনরা) একটা ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা ইতিপূর্বে বাংলাদেশ কখনও দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন, আবার এসেছেন। এসে তারা দেশ পরিচালনা করবেন এবং বলছেন বিরোধী দলকে জাতীয় সংসদে যাওয়ার জন্য। এটা আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে। বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে।
তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করেন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। সবাই অংশগ্রহণ করবে। তারপর যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। আমরা তো আগেই বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বক্তব্যে যে ব্যাখ্যা দিয়েছেন, কেন তার বিজয় হল- সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে, তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি। জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। তার (প্রধানমন্ত্রী) ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে। কারণ সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয় না।
তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন দেশের বক্তব্যের মধ্যে এসেছে যে, এ নির্বাচন কখনই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি। ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএলে প্রথম জোড়া সেঞ্চুরি পরবর্তী সংবাদ এখন প্রয়োজন জাতীয় ঐক্য : জাতির উদ্দেশে ভাষণে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads