ads

বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

শেরপুরে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪ টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ঈদ পূনর্মিলনীর আয়োজন করে শেরপুর কলেজ ছাত্রদল।
প্রথমবারের মত ব্যতিক্রমী এই ঈদ পূনর্মিলনীর শুরুতে সাবেক ছাত্রদল নেতারা বর্তমান ছাত্রনেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তাদের অতীত রাজনৈতিক সময়ের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারন করেন। পাশাপাশি বর্তমান পরিবর্তিত সময়ে পদে থাকা ছাত্রদল নেতাদের করণীয় বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে শেরপুরের ৫ উপজেলার জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের প্রায় ৩ শতাধিক সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!