ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশুলিয়ায় তিন পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহত রোকেয়া বেগম ম্যাসকাট পোশাক কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তিনি গাইবান্ধার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, সকালে ম্যাসকট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। কিন্তু ওই পোশাক কারখানার গেটে ১৩ (১) ধারায় বন্ধ থাকার নোটিশ দেখেন শ্রমিকরা। এতে ম্যাসকট পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুইটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোড়েন। এ সময় ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইট পাটকেল ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক শ্রমিক আহত হলে তাকে জিরাবো পিএমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইজাজ বলেন, ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আশুলিয়া মা ও নারী শিশু হাপাতালের ম্যানেজার অপারেশন হারুন-অর-রশিদ বলেন, রেডিয়েন্টস নামে একটি পোশাক কারখানা নয়জন পোশাক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, পাশাপাশি তিনটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে ম্যাসকট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!