ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়ল জংলির

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। তিনি জানান, ঈদের ছবির সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথম মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানিনা সেটা কি কারণে। এমনটি সিনেপ্লেক্সের সিমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙালেও সে শাখাতে কোনো শো রাখা হয়নি। কিন্তু আজ সীমান্ত সম্ভারের শাখাতে সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর জংলির শো এবং হল বাড়ার খবরটি জংলি টিমের জন্য আনন্দের।

Shamol Bangla Ads

প্রযোজক আরও জানান, প্রথম দিন শো কম থাকলেও আজকে হল বেড়েছে একটি আর শো বেড়েছে তিনটি। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে সর্বামোট ১৮টি শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩ টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে।

শো বাড়ানোর বিষয়টির স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্স সবসময় বাংলা ছবি সর্বাধিক প্রায়োরিটি দিয়ে প্রদর্শন করে থাকে। তবে শো বাড়া বা কমার বিষয়টি টুটালই নির্ভর করে দর্শকদের চাহিদার উপর। আমরা দর্শকদের চাহিদাকে সর্বাধিক মূল্যায়ন করি।

Shamol Bangla Ads

যমুনায় শো বাড়ার বিষয়টি যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানও গণমাধ্যমকে জানিয়েছেন।

জংলি সিনেমা মূখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পর দিন থেকেই সিনেমাটির গল্প ও আর্টিস্টদের অভিনয় দারুণ ভাবে প্রংশিত হচ্ছে।

জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!