ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় নারী ও শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। ৩০ মার্চ রবিবার সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ওইসব দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

মো. শফিক উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!