ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরগুনার আমতলী ও তালতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৯

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ২:২১ অপরাহ্ণ

election Violenceআমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা শহরের দুপুর ১২টার দিকে বাঁধঘাট বটতলায় আওয়ামীলীগের নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থীর (মোরগ) ও বিএনএফ প্রার্থী (টেলিভিশন) সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়েছে। এতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: মাহবুব হোসেন (৪০), পৌর যুবলীগের আহবায়ক ফরিদ মালাকার (৪২), মোরগ মার্কার সমর্থক রিয়াজ মৃধা (৩০), ফেরদৌস মোল­া (২৮) ও বিএনএফ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট খোকন মৃধা (৪৫) গুরুতর আহত হয়েছেন। ধারাল অস্ত্রের আঘাতে আহতদের সকলকে বরিশাল শের-এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরামুল কবির জানিয়েছেন।

Shamol Bangla Ads

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে তালতলী উপজেলার ফকিরহাটে সকাল ৮টার দিকে নৌকা ও মোরগ মার্কার সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মোরগ মার্কার সমর্থক খলিল, ইব্রাহীম, হিমু, হিরু, আবুল হোসেন, নজরুল, জামাল, আব্দুল হাই, নাসির, আবজাল, জাফর, জালাল, শহিদ ও মনির। আহতরা তালতলী এবং বরগুনায় চিকিৎসা নিয়েছেন।

Shamol Bangla Ads

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

অপরদিকে সংঘর্ষের পর আমতলী শহরে পুলিশ এবং যৌথবাহিনী অভিযান শুরু করেছে। আজাদ (৩২) এবং বশির (২৫) সহ আট ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!