ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে ৫ জন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা ওই বিষয়ে ২ টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপন ২টিতে স্বাক্ষর করেন।

Shamol Bangla Ads

এতে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!