ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত মুখোমুখি: অভিষেক ম্যাচ খেলবেন হামজা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে আজ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী ফিরেছেন অবসর ভেঙে, অন্যদিকে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশের থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। ভারতের অবস্থান ১২৬তম, আর বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। ২ দলের ৩১ সাক্ষাতে ভারতের জয় ১৬ ম্যাচে, বাংলাদেশের মাত্র ৩টিতে, আর ড্র হয়েছে ১২টি ম্যাচ।

প্রথমবার ১৯৭৮ সালে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল ২ দল, যেখানে ভারত ৩-০ গোলে জিতেছিলো। বাংলাদেশ প্রথম জয় পায় ১৯৯১ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। তবে শেষ ৫ লড়াইয়ে ভারতের জয় মাত্র একবার, বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, আমরা অনেক আত্মবিশ্বাসী, এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো আমরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!