ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া

খবর টি পড়েছেন : ২১৯
করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিন বেড়েই চলছে। শনিবার দুপুরে জানা গেছে অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিয়া, এমনটাই মনে করছেন তিনি।

Shamol Bangla Ads

নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’
এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৭ ডিসেম্বর থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি। ধারণা করছি করোনা পজিটিভ আমার। সেজন্যই বাসায় আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’
শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’৩০ বছর বয়সীরাও বলেন, ছোটবেলা থেকেই তারা আমার… পরবর্তী সংবাদ ভক্তের বিয়ের প্রস্তাবে সম্মতি দিলেন টাইগার শ্রফ