বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৪ মার্চ সোমবার দুপুরে বিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিলুপ্ত ঘোষণার ওই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে।

নিম্নে বর্ণিত নেতাদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ড্যাব এর সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি যারা আছেন:
১। ইসমাইল জবিউল্লাহ
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -আহবায়ক
২। বিজন কান্তি সরকার
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
৩। অধ্যাপক ড. মামুন আহমেদ
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
৪। এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল -সদস্য
৫। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
৬। অধ্যাপক লুৎফর রহমান
প্রো-ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয় -সদস্য
৭। ডা: রফিকুল ইসলাম
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
৮। ডা: এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
৯। ডা: পারভেজ রেজা কাকন
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি -সদস্য
১০। ডা: শাহ মোহাম্মদ আমান উল্লাহ
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর যুগ্ম মহাসচিব -সদস্য
১১। ডা: এরফান আহমেদ সোহেল
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক -সদস্য
১২। ডা: মোস্তফা আজিজ সুমন
সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -সদস্য




