ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মার্চ ২৪, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৩ মার্চ রবিবার রাতে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

বিক্ষোভ মিছিলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখ্য সংগঠক মোর্শেদ জিতু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, মুখপাত্র ফারদিন ফুয়াদ তুহিন, সংগঠক নাহিম আহমেদ নিলয়, সোহানুর রহমান সোহান, আরাফাত রহমান সিয়াম ও জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি লিখন মিয়াসহ আরও অনেকে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনোই চায় না। অথচ এখনো হাসিনার বিচার হয়নি। ২৪- এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে, যা দুঃখজনক।

Shamol Bangla Ads

দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচারের দাবি জানান শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Need Ads
error: কপি হবে না!