ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন। ২৩ মার্চ রবিবার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে ওই কথা বলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।
ওই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।’

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

Need Ads
error: কপি হবে না!