ads

শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সাংবাদিকদের পুলিশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৫৬
জামালপুরে সাংবাদিকদের পুলিশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরে সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ওই ঘটনার প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে। ৪ ডিসেম্বর শনিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য ডাকেন পুলিশ সুপার। এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেয়ার হুমকি দেন। এ ঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, ফজলে এলাহামী মাকাম, সুলতান আলম, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গি, মাহফুজুর রহমান, শাহ জামাল প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে সঞ্চালনা করের জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এসময় সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে বাস-অটোরিকশা-টেম্পো ও ডেমু ট্রেনের সংঘর্ষে নিহত ২ পরবর্তী সংবাদ নভেম্বরে ৩৭৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৩

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads