ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২২ মার্চ শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো ওই হামলায় ২ শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এক বছর ধরে ইসরায়েলি বাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা সংঘাতের পর গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ওই চুক্তির পর এবারই প্রথমবার লেবাননে হামলা চালাল ইসরায়েল।

Shamol Bangla Ads

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার সকালে লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ছয়টি রকেট ছোড়া হয়। এর মধ্যে ৩টি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। রকেট হামলার জবাবে ইসরায়েল হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং ইসরায়েলে কোনো হামলা চালায়নি। শনিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিনত্ জাবেলি ও তুলিনে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া বন্দরনগরী টায়ারে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে।

Shamol Bangla Ads

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণও করেছে।

কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, ইসরায়েল এই হামলা চালিয়ে লেবাননের সরকারকে চাপে রাখতে চাইছে। তিনি আল-জাজিরাকে বলেন, “যত দিন লেবাননে ইসরায়েলি দখলদারি চলবে, ততোদিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ।

এর আগে সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় ইসরায়েল। ৫ দিনে ইসরায়েলি হামলায় ৬৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ শতাধিক শিশু রয়েছে।

ইসরায়েলের এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। তবে এই নিন্দার মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালাল ইসরায়েল।

Need Ads
error: কপি হবে না!