ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২০, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩ মাস প্রশিক্ষণ শেষে ৮ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বাস্তবায়িত পারি নিরাপদ প্রকল্পের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা ফারজানা আক্তার ববি।

Shamol Bangla Ads

জানা যায়, অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলে পরিবারে আয় বৃদ্ধি ও তাদের উপার্জিত আয় দিয়ে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ছেলেমেয়েদের পড়াশুনার খরচ বহনে সক্ষম হিসেবে গড়ে তুলতে ৮ জন অসহায় নারীকে ৩ মাসের প্রশিক্ষণের পর এই সেলাই মেশিন বিতরণ করা হয়

পারির প্রকল্প ম্যানেজার কমল পালের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!