ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় মান্না দে স্মরণে সংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৩ ৬:০৬ অপরাহ্ণ

Chuadanga-2চুয়াডাঙ্গা সংবাদদাতা : উপমহাদেশের কিংবদন্তী কন্ঠশিল্পি মান্না দে স্মরণে সংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে লেখো নাম’ শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি হলরুমে  অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের আয়োজনে অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী মান্না দের স্মৃতিচারণ ও তার গাওয়া গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি পর্ষদের সাধারণ সম্পাদক মরিয়ম শেলী। এ ছাড়াও মান্নাদের স্মরনে স্মৃতিচারন করেন মান্নাদের সংস্পর্ষে থাকা কানাডা প্রবাসী এস এম শফিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মন্নান।
অনুষ্ঠানে আকর্ষনীয় ছিলো এস এম শফিউল ইসলামের আলোচনা। শিল্পী শফিউল ইসলাম  একে একে কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, কফি হাউজের সেই আড্ডা, সুন্দরী গো দোহায় তোমার, খুব জানতে ইচ্ছে করে ধরনের প্রায় ২০টি গান গেছে শ্রাতাদের মুগ্ধ করেন। ্অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন, শরিফ উদ্দিন বিশ্বাস ও শহিদুল হক বিশ্বাস। বাদ্যযন্ত্রে ছিলেন সুকুমার ও সিরাজুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দুকুর রহমান, এস এম ই¯্রাফিল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, আবৃত্তি পরিষদ ও প্রেস ক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পদক মরিয়ম শেলি, সরদার আলি হোসেন, ওয়ালিউর রহমান মালিক টুলু, ফেরদৌওয়ারা সুন্না, হাবিবী জহির, বিল­ল হোসেন, লিটু বিশ্বাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, মনোয়ারা খুশী, মাহামুদ্দা জামান পলি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা কাজল মাহমুদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!