বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক ওই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

এ বিষয়ে আইনজীবী বোরহান উদ্দিন জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এতে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।




