ads

রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার দ্বিতীয় পর্ব শেষ। এবার চট্টগ্রামে মাঠে গড়াবে বিপিএল। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। তবে দুর্ঘটনা কবলিত বাসে টিমের কোনো ক্রিকেটার ও স্টাফ ছিলেন না।

Shamol Bangla Ads

ক্রিকেট সরঞ্জাম নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল বাসটি। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে চটগ্রামের পথে রওয়ানা দেয় বাসটি। সীতাকুণ্ড এলাকায় গেলে ট্রাকের ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়।

Shamol Bangla Ads

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে মাঠে গড়াবে বিপিএল। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ (রোববার) বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সরা।

Need Ads
error: কপি হবে না!