ads

বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের সাজা, ড্রেজার মেশিন-মাচা ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভোগাই নদীর পাড় ভেঙে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

Shamol Bangla Ads

১৮ মার্চ মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল জব্দসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!