‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যকর্মী, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।




