মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর এবং বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে কলস প্রতীকে ৭৪ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮শ ৬৩ ভোট। রবিবার রাত সোয়া ৯টায় সহকারী রিটার্নিং অফিসারের কট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। মহাদেবপুরে ৬২ এবং বদলগাছীর ৪৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমিনুর রহমান জানান। মহাদেপুরে ২ লক্ষ ৩২ হাজার এবং বদলগাছীতে ১ লক্ষ ৫৪ হাজারসহ এ আসনের ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার। এর মধ্যে ১ লক্ষ ২২ হাজার ৪শ ৪৯ জন ভোটার ভোট প্রদান করেন। ১ হাজার ৫শ ৪৬ ভোট বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।




