ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জের ২৫ ইউনিয়নের মানুষ পানিবন্দি

খবর টি পড়েছেন : ১৮৫
সিরাজগঞ্জের ২৫ ইউনিয়নের মানুষ পানিবন্দি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাড়ছে জেলার অভ্যান্তরিন নদ-নদীর পানিও। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

Shamol Bangla Ads

যমুনা নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল ও অভ্যান্তরিন নদী তীরবর্তী এলাকার বসত-বাড়ি, রাস্তা-ঘাট ও ফসলি জমি প্লাবিত হওয়ায় বন্যা কবলিত হয়ে পড়েছে পাঁচটি উপজেলার ২৫টি ইউনিয়নের মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও বেড়েছে যমুনা নদীর পানি বেড়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।

যমুনা ও অভ্যান্তরিন চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলঝোড় ও বড়াল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চল, চরাঞ্চল ও অভ্যান্তরিন নদী তিরবতী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই জেলার পাঁচটি উপজেলার ২৫টি ইউনিয়নের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যা প্লাবিত এলাকায় বসতবাড়ি, রাস্তা-ঘাট ও ফসলি জমিতে পানি উঠে পড়ায় বিপাকে পড়ছে জনসাধারণ। অনেকেই বসতবাড়ি রেখে শহর রক্ষা বাঁধসহ উচুঁ স্থানে আশ্রয় গ্রহণ করছে।

Shamol Bangla Ads

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, বন্যা কবলিত ৫টি উপজেলায় কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা জানাতে উপজেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। তবে যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলার ইতিমধ্যে ২৫টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত মানষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাকৃবি মাৎস্য বিজ্ঞানের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আজ দেশের মাছের… পরবর্তী সংবাদ ময়মনসিংহে কালভার্ট ভেঙে দুর্ভোগ চরমে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads