ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ৬, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর। ৬ মার্চ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর ওই গ্রামের আব্দর রাজ্জাকের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে র‌্যাবের একটি অভিযানিক দল শালচুড়া এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীরকে আটক করে। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি তানভীরকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!