ads

শনিবার , ৩ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ৮:৪৬ অপরাহ্ণ
চারঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) :গতকাল শনিবার সকালে উপজেলার চারঘাট, ভায়ালক্ষীপুর ও সরদহ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী। চারঘাট উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৩ শত ৯৮টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল বিতরণ করা হয়। পরিদর্শন শেষে ঝড়ে নিহত আসমার পরিবারকে ২০ হাজার টাকার চেক ও ৩০ কেজি চাউল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আ.ন.ম বজলুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, কৃষি কর্মকর্তা একেএম মনজুরে মাওলা, প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায় ফকরুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, হাসানুজ্জামান মধু প্রমুখ।

চারঘাটে মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষ : ২জন আহত

Shamol Bangla Ads

রাজশাহীর চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী রেলগেটে নামক স্থানে শনিবার সকাল ১১টায় নছিমন গাড়ি ও একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারাতœকভাবে আহত হয়েছে। আহতরা হলেন, পুঠিয়ার শিবপুরহাট এলাকার মালেক মেম্বারের ছেলে মো: সুমন(৩৫) ও ঢলাট এলাকার বাবুর ছেলে হাবিবুর রহমান(৩০)।
জানা যায়, শনিবার সকাল ১১টায় মো: সুমন (৩৫) হাবিবুর রহমান(৩০) চারঘাটে অফিসের কাজ শেষ করে একটি মোটরসাইকেল যোগে বানেশ্বরে ফিরছিলেন। তারা রাজশাহীর চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী রেলগেটে নামক স্থানে পোছালে একটি নছিমন গাড়ি এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঐ মোটরসাইকেলের আরোহী পুঠিয়ার শিবপুর হাট এলাকার মালেক মেম্বারের ছেলে মো: সুমন (৩৫) ও ঢলাট এলাকার বাবুর ছেলে হাবিবুর রহমান(৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন।

সাদিয়া কম্পিউটার বিজ্ঞানী হতে চায়

Sadiyaমোসাঃ সাদিয়া আফরিন চারঘাট উপজেলার সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি/১৩ সালের পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সাদিয়া চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের পিতা আবুল কালাম আজাদ ও মাতা মোসা নূর জাহান বেগমের একমাত্র কন্যা। সে সারদা এনআরএস কোচিং সেন্টার ও বড় চাচ্চু ডাঃ এস এম এমরান আলী অনুপ্রেরণায় ভাল রেজাল্ট করতে সক্ষম হয়েছে। সে বড় হয়ে কম্পিউটার বিজ্ঞানী হতে চায়। সে সকলের দোয়া কামনা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!