ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা, শাশুড়ি কারাগারে

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়ডুবি এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় রাতেই ওই গৃহবধূর শাশুড়িকে গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারীর নাম শহিতন বেগম (৪০)। তিনি উপজেলার বড়ডুবি এলাকার আকরাম হোসেনের স্ত্রী।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের সোহেল মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে নিপা আক্তারের। তাদের ঘরে আড়াই বছরের এক কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী-শাশুড়িসহ শশুড় বাড়ির লোকদের মাধ্যমে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের শিকার হতো নিপা। পরে মঙ্গলবার দুপুরে বসতঘরের আড়ার সাথে রশির মাধ্যমে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে নিপা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে মঙ্গলবার রাতেই স্বামীর বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনায় নিপার মা হামিদা খাতুন বাদী হয়ে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী, শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাশুড়ি শহিতন বেগমকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গৃহবধূর মা বাদী হ্য়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে রাতেই একজনকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের ধরতে পুকিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!