ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আ’লীগ-বিএনপি ও জামায়াতসহ ১১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৬:২৯ অপরাহ্ণ

upa-zillaঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচনে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে তারা স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল­াহেল ওয়ারেজ নাঈম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জমসেদ আলী ও জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান লেবু। বিএনপির দুদকের মামলায় কারাগারে আটক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, বাদশা তনয় শাহ আলী আরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মাষ্টার ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। জামায়াতের প্রভাষক মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের ফকির আব্দুল মান্নান মাষ্টার এবং স্বতন্ত্র সাবেক ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ও শাহ আশরাফুল ইসলাম। এছাড়া একই দিনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে জাপার কোন প্রার্থী না থাকলেও শেষ পর্যন্ত শাহ আশরাফুল ইসলাম জাপার সমর্থন পেতে পারেন।
উলে­খ্য, নির্বাচন কমিশনের দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারী সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের সময়সীমার পূর্বেই তারা একক প্রার্থী মনোনয়নে তৎপর রয়েছে। ৫ ফেব্র“য়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির উপস্থিতিতে এ উপজেলায় তৃণমূলের ভোট গ্রহণের মাধ্যমে একক প্রার্থীতা চূড়ান্ত করা হবে। অন্যদিকে বিএনপিও একই পথ বেছে নিয়ে ৮ ফেব্র“য়ারী তৃণমূলের ভোটের মাধ্যমে তাদের একক প্রার্থীতা চূড়ান্ত করবে।

Need Ads
error: কপি হবে না!