ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার: আইন উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ পুরস্কার দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২ মার্চ রবিবার সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

আসিফ নজরুল বলেন, এর আগে র‍্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। এরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে ১০-এর কম।

আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে, যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে। তবে র‌্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!