শ্যামলবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৩ থেকে জানুয়ারি থেকে শুরু হবে। ১২ জানুয়ারী রবিবার দুপুরে ভর্তি কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এন্তাজুল হক জানান, প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.admission.ru.ac.bd/www.ru.ac.bd এ জানিয়ে দেয়া হবে।
উলেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আসছে। পঞ্চম দফা তারিখ পরিবর্তন করেও পরীক্ষা গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়ায় বুধবার অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।




