ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিঘীর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ পরিচালকের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

চলতি বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সেসময় জানানো হয়েছিল যে, সিনেমাটিতে জুটি হয়ে আসছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। কিন্তু সম্প্রতি উন্মুক্ত হওয়া সিনেমাটির মোশন পোস্টারে এসে বদলে গেছে নায়িকা। এখানে দীঘির পরিবর্তে দেখা গেছে পূজা চেরিকে। এই বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘীর পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তুলেন তিনি। তিনি জানান, তাকে বাদ দেওয়ার মতো একাধিক কারণ ছিল, যে কারণে সিনেমাটি থেকে বাদ দিতে বাধ্য হয়েছি।

Shamol Bangla Ads

আলোক হাসান বলেন, এক লাইনে যদি বলি, দীঘির দিঘীর পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। যদি আরেকটু বিস্তারিত বলি, তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেলজনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয় তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগীতা আশা করতে পারি? যোগ করে তিনি আরও বলেন, দীঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা নাহলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটা কোনো ছোট বিনিয়োগও না। এর পরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয় কোনো সঠিক কারণ আছে। নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না।

আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে প্রায় ২০-২৫ দিনের মতো শুটিং হবে বলে জানান পরিচালক।

Shamol Bangla Ads

অ্যাকশনধর্মী ‘টগর’-এ আদর-পূজা ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!