ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অমর একুশ উপলক্ষে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

শেরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলা উদীচীর কার্যালয়ে সভাপতি ড. সুধাময় দাসের সভাপতিত্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভার শুরুতে সূচনা সংগীত পরিবেশন করেন উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী মো. দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।

পরে সংগঠনের সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগীর সঞ্চালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা উদীচীর সহ-সভাপতি এস. এম. আবু হান্নান, মো. দুলাল উদ্দিন, মো. এরশাদ আলী, প্রাক্তন সভাপতি কমল চক্রবর্তী (ঝুনু), উদীচী কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সদস্য জনাব আজমীর তারেক চৌধুরী, শেরপুর উদীচীর কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব মোশাররফ হোসেন তালুকদার, মাসুম ইবনে শফিক, আবুল কালাম আজাদ, বাচিক শিল্পী বিপুল দাম হৃদয় এবং সংগঠন বিষয়ক সম্পাদক তন্ময় মালাকার প্রমুখ।

Shamol Bangla Ads

দ্বিতীয় পর্বের শুরুতেই আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী বিপুল দাম হৃদয়। পরে গণসংগীত পরিবেশন করেন মো. দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!