ads

শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

অমর একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও যথাযথ মর্যাদায় ভাষাশহীদদের স্মরণ করেছে জাতি। একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Shamol Bangla Ads

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সশরীরে উপস্থিত হয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টার পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনৈতিক এবং বিদেশী মিশনের প্রধানবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

Shamol Bangla Ads

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাজ্ঞাপনকালে মাইকে বেজে ওঠে কবি আল মাহমুদের কবিতা ‘ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত…’

তাদের পরে জনসাধারণের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠন জাতির মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!