ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাহ্নবী এবার আল্লুর নায়িকা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

মা শ্রীদেবীর পথেই হাঁটছেন জাহ্নবী কাপুর। বলিউডের পাশাপাশি দক্ষিণি সিনেমায় সমান প্রভাব ছিল শ্রীদেবীর। জাহ্নবীও বলিউড মাতিয়ে এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণে। এনটিআর জুনিয়রের সঙ্গে গত বছর ‘দেভারা’ সিনেমায় আলোচিত হয়েছিলেন। এরপর আরেক দক্ষিণি সুপারস্টার রামচরণের নায়িকা হয়েছেন। সেটার শুটিং শুরু হওয়ার আগেই এল আরেক বড় খবর। জাহ্নবী এবার হচ্ছেন আল্লু অর্জুনের সঙ্গী।

Shamol Bangla Ads

পুষ্পা ফ্রাঞ্চাইজির অবিশ্বাস্য সাফল্যের পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আল্লু। ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনায় শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির। তবে বেশ কিছু কারণে সেটার শিডিউল পিছিয়েছে। এই অবসরে অন্য সিনেমার শুটিং করবেন আল্লু।

অন্যদিকে শাহরুখের সঙ্গে ‘জওয়ান’-এর পর পরিচালক অ্যাটলিও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়েছেন। জানা গেছে, অ্যাটলির একটি সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে। তাতেই নায়িকা হবেন জাহ্নবী কাপুর।

Shamol Bangla Ads

কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শক। নতুন এ সিনেমার মাধ্যমে আল্লুর পাশে দাঁড়াচ্ছেন জাহ্নবী। যদিও অফিশিয়াল ঘোষণা আসেনি এখনো। তবে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেভারায় জাহ্নবীর পারফরম্যান্স দেখেই এ সিনেমায় জাহ্নবীকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটলি। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার বার্থডে পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ছিল, অ্যাটলির পরিচালনায় দেখা যেতে পারে তাঁকে। অবশেষে সে গুঞ্জন সত্যি হতে চলেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!