ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে আসছেন জুনুন ব্যান্ডের আলী আজমত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনা। গত বছরের শেষ দিকে বাংলাদেশে পারফর্ম করে গেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।

Shamol Bangla Ads

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট নয়টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। আজাদি অ্যালবামের ‘সাইওনি’ গানটি বিশ্বব্যাপী আলোড়ন তোলে। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও। প্রথম গান ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন আলী আজমত। গানের বাইরে অভিনয়েও দেখা গেছে তাঁকে। সবশেষ তাঁকে দেখা গেছে পাকিস্তানের আলোচিত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়।

এর আগে জুনুন ব্যান্ডের সঙ্গে দুইবার বাংলাদেশে এলেও এবারই প্রথম একক কনসার্ট করতে আসছেন আলী আজমত। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট আয়োজন করবে অ্যাসেন বাজ। সম্প্রতি ফেসবুক পেজে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ মে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। তবে আলী আজমতের সঙ্গে দেশের কেউ গাইবে কি না এবং এই কনসার্ট দেখতে কত খরচ করতে হবে, তা জানায়নি অ্যাসেন বাজ। কনসার্টের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Shamol Bangla Ads

এদিকে ৭ ফেব্রুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘মেলোডি আনলিশড’ কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের সংগীতশিল্পী মুস্তফা জাহিদের। তবে শেষ মুহূর্তে কনসার্টি স্থগিত করা হয়। আয়োজক কর্তৃপক্ষ মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে জানায়, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো সেই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

Need Ads
error: কপি হবে না!