শেরপুরের নকলায় পারভীন বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় ওই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী এবং ৫ সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারভীন বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। পরে তার টিনসেড বাড়ির একটি খুঁটির সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পারভীন বেগমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পারভীনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




