ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুফানের পর শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

‘তুফান’-এর জুটি এক হলো আবার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফী, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। ওই ৩ জন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন, সেটার নামের আদ্যাক্ষরও এক— ‘তাণ্ডব’। তুফানের পর এবার তাণ্ডব সৃষ্টি করতে আসছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে তাণ্ডব সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিবের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। ওইসময় তাণ্ডবের পরিচালক রায়হান রাফীও ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে এ বছরের ২ ঈদে শাকিবের সিনেমার নাম কনফার্ম হলো। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছে ‘বরবাদ’ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে ‘বরবাদ’, আর ঈদুল আযহায় ‘তাণ্ডব’—এটাই শাকিবের ২০২৫ সালের লাইনআপ।

গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে ২ ঈদকেন্দ্রীক। বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। শাকিবের সাফল্যও আটকে আছে ঈদে। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ কিংবা ‘তুফান’ সবই মুক্তি পেয়েছিল ঈদে। সাফল্যও পেয়েছিল। তবে তার সর্বশেষ মুক্তি পাওয়া ‘দরদ’ এসেছিল ঈদ ছাড়া। ফলে সিনেমাটি একেবারেই আলোচনা তৈরি করতে পারেনি।

Shamol Bangla Ads

তাণ্ডবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কৌতূহল ঘুরপাক খাচ্ছে শাকিবভক্তদের মনে, এতে কে হবেন শাকিবের নায়িকা? গুঞ্জন উঠেছে, তাণ্ডবে শাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান। যদিও চূড়ান্ত সত্যতা মেলেনি এখনো। বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ২০১৬ সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাদের।

Need Ads
error: কপি হবে না!