ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজায় বিভাগীয় শহরে ট্রাকে চালসহ তিন পণ্য বিক্রি করবে টিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আসন্ন রমজান মাসে ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিশেষ ট্রাক সেল কার্যক্রম চালাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্য চাল, ডাল এবং ভোজ্যতেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Shamol Bangla Ads

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভোজ্যতেল, চাল এবং তেল এই তিনটি পণ্য ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে। বিশেষ ট্রাক সেল হবে, রোজার মাস পুরোটাই। চলতি ফেব্রুয়ারি মাসেও এই কার্যক্রম চলবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখে ৮টি বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা সরকারি কাজে দেশের বাইরে থাকায় পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এদিকে সারাদেশের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোর মাঝে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। এছাড়া গতকাল সোমবার থেকে ঢাকা ও চট্টগ্রামে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী কার্যক্রম ছাড়াও খোলা ট্রাকে ভর্তুকি মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য বি‌ক্রি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এর আওতায় একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!