ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৩ নেতা আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

আটক হওয়া নেতারা হলেন উপজেলার পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক পিপড়ী গ্রামের হায়দার আলী (৩৭), গৌড়দ্বার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাইশকা গ্রামের আব্দুর রশিদ (৫৭) ও টালকী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামেরকান্দি গ্রামের বাদশা মিয়া (৫৯)।

এদের মধ্যে হায়দার আলীকে ৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শেরপুর সদর থানা এলাকা এবং আব্দুর রশিদ ও বাদশা মিয়াকে রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আটক হওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত বছরের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্ধিগ্ধ আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!