ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

‘সুস্থ্য দেহ, সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এমন শ্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ১০ ফেব্রুয়ারি সোমবার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় দু’দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা। শেরপুর জেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শীতকালীন ওই ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করে।

Shamol Bangla Ads

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ এবং ব্যক্তিগত ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠ ও শেরপুর সরকারী কলেজ মাঠে দু’দিনব্যাপী বালক ও বালিকা পৃথক গ্রুপে ক্রিকেট, ভলিবল দলীয় ইভেন্টের পাশাপাশি বালক ও বালিকা পৃথক ৫টি গ্রুপে ব্যাডমিন্টন, সাইকেল রেস, টেবিল টেনিস, এ্যাথলেটিক্স সহ ৩৬টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে ৫ উপজেলার বিজয়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দেড় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করে।

Shamol Bangla Ads

বালক ক্রিকেটে শেরপুর সদরের সরকারী ভিক্টোরিয়া একাডেমি দল এবং বালিকা ক্রিকেটে শ্রীবরদীর খাড়ামুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জণকারীরা ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

Need Ads
error: কপি হবে না!