ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে নয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ওই বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক।

Shamol Bangla Ads

ওইসময় তিনি পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্ব-স্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে সভায় সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!