ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০টি সাজাপ্রাপ্তসহ ৯২ মামলার পরোয়ানাভুক্ত ২ সহোদর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ সহোদর ভাইকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি রবিবার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে সদর থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছেন শেরপুরের আলোচিত বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন ও তার ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তারা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে ব্যবসায়ী কামরুজ্জামান সুজন ও তার ভাই কামরুল হাসান শাহীন দীর্ঘদিন যাবত পলাতক ছিল। পাওনাদাররা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি মামলা এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এছাড়া আরও ১৮টি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়। সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় মোট ৩৬ একর জমির উপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুইটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোল্ট্রিফার্মসহ আরো একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির উপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্বেও তারা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় ৫ মাস পর পুলিশের বিশেষ অভিযানে অর্থ আত্মসাতের মামলায় সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Need Ads
error: কপি হবে না!