ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে রমরমা দেহ ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর অভিযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:৪৮ পূর্বাহ্ণ
মহাদেবপুরে রমরমা দেহ ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বহুল আলোচিত শান্তনা নামের মহিলা বাড়ি ভাড়া নিয়ে নিজে এবং বরিহাগত মেয়েদের দ্বারা দেহ ব্যবসা চালিয়ে আসছে বলে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, ও সদর ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ বহু কুকর্মের জন্ম দেয়া শান্তনা সম্প্রতি উপজেলা সদরের অভিজাত এলাকা জাহাঙ্গীরপুর সরকারী কলেজ সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভারা নিয়ে প্রত্যন্ত এলাকা থেকে প্রাপ্ত-অপ্রাপ্ত বয়সী মেয়েদের টাকা পয়সার প্রলোভন দিয়ে এনে দেদারছে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দেহ পসারিনীর খদ্দেরদের মধ্যে স্কুল-কলেজর শিক্ষার্থী, বিত্তশালী ঘরের সন্তান, চাকরিজীবি এবং নানা শ্রেণী-পেশার লোকজন রয়েছে বলে অভিযোগে বলা হয়। সেখানে যৌন উত্তেজক ট্যাবলেট, উত্তেজনা সৃষ্টিকারী ড্রিংকস এবং অন্যান্য ওষুধের রমরমা ব্যবসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এমতাবস্থায় দেহ ব্যবসায়ী শান্তনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতন বাসিন্দারা মনে করেন।

Need Ads
error: কপি হবে না!