ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা যুব ফোরামের আহ্বায়ক অভিজিৎ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা হাতি সংরক্ষণ কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, আস্থা প্রকল্পের জেলা নাগরিক ফোরামের সদস্য বিপ্লব দে কেটু, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক ফিরোজ আহম্মেদ, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক অমা রাণী দেবসেন, সীমান্ত এলাকার বাসিন্দা রবিউল ইসলাম মন্ডল, রিয়াজুল ইসলাম, জনি আহম্মেদ প্রমুখ।

ওই সময় হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে চ্যালেঞ্জ সমূহ ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!